বিজ্ঞাপনের আড়ালে খৃস্টধর্ম প্রচারের অভিযোগ

ফাতেহ ডেস্ক:

ইদানীং বিভিন্ন অনলাইন ও জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণে কিছু বিজ্ঞাপন ভেসে বেড়াচ্ছে। এই বিজ্ঞাপনের আড়ালে খৃস্টধর্ম প্রচারের অভিযোগ উঠছে ধর্মীয় মহল থেকে।

কোনো বিজ্ঞাপনে লেখা থাকে-‘যিশুকে কেন হত্যা করা হয়েছিল?’ কোনো বিজ্ঞাপনে লেখা থাকে-‘যিশু কেন মারা গেছেন।’ কোনো বিজ্ঞাপনে লেখা থাকে-‘যিশু ক্রুশে কী করছিলেন?’ ইত্যাদি।

ধর্ম বিশেষজ্ঞদের দাবি, খ্রিস্টানদের স্বাধীনতা আছে তারা তাদের ধর্মের দিকে আহ্বান জানাতে পারবে, বিজ্ঞাপন দিতে পারবে, কিন্তু এসব বিজ্ঞাপনে বলা হয় যিশু মানবতার মুক্তির জন্য মারা গেছেন। যা ইসলামের আকিদা বিশ্বাসের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। খ্রিস্টানদের এজতীয় প্রচারের ফলে ধর্ম সম্পর্কে বিস্তর জানাশোনা নেই এমন মানুষেরা নিজের অজান্তেই বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা প্রবল।

নিজের ও স্বজাতির ইমান রক্ষার্থে অনলাইনের দায়িত্বশীলদের গুগল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এসব বিজ্ঞাপন বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আগের সংবাদ১৪ মাস পর মুক্তি পেলেন মেহবুবা মুফতি
পরবর্তি সংবাদমাদরাসাগুলোতে তাবলীগের আমল শুরু করার পরামর্শ মুরুব্বিদের