
ফাতেহ ডেস্ক :
মহান বিজয়ের মাস উপলক্ষ্যে মুসলিম ইনস্টিটিউট ময়মনসিংহ চত্বরে আজ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ইসলামি বইমেলা। এ মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
আজ সকাল ১২ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি মো: আক্কাছ উদ্দিন ভুঞাঁ বলেন, ‘ইন্টারনেটের এই জগতে তরুণদের আর বই পড়তে হয়না। এখন ইন্টারনেটেই তারা বই পড়তে পারে, কিন্তু ইন্টারনেটে বই পড়ার মাঝে ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি।’ তিনি তরুণ সমাজকে বেশি বেশি বই পড়তে উৎসাহিত করেন এবং ইন্টারনেটের কালো ছোবল ও গুজব থেকে তরুণদের বেঁচে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহের ড. মো:আক্কাছ উদ্দিন ভুঞাঁ, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: এহতেশামুল আলম, ময়মনসিংহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান মো: আশরাফ হোসাইন, এডভান্স রেসিডেন্সিয়াল কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ মো: কামরুল হাসান মিলন, ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি একে এম ফখরুল আলম বাপ্পি চৌধুরী, জামিয়া ইসলামীয়া সেহড়া মোমেনশাহী’র পরিচালক মাওলানা আনওয়ারুল হক।
আরও উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মোমেনশাহীর পরিচালক মাওলানা দেলাওয়ার হোসাইন, জামিয়া শায়েখ আব্দুল মুমিন মোমেনশাহীর পরিচালক মুফতি মাহবুবুল্লাহ্, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, ময়মনসিংহ সিরাত চর্চা ও গবেষণা কেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমদ, মাহাদুদ দাওয়া আল ইসলামীয়া বাংলাদেশের পরিচালক মাওলানা মাহমুদুল হক সিদ্দিক প্রমুখ।
আয়োজক কমিটি জানিয়েছে, মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহিলাদের জন্য উন্মুক্ত থাকবে।
এ মেলায় অংশগ্রহণ করেছে মাকতাবাতুল আশরাফ, বইঘর, নবপ্রকাশ, দারুল আরকাম, রুহামা পাবলিকেশন, জাদীদ প্রকাশন, মাকতাবাতুল বায়ান, সিয়ান পাবলিকেশন, আল রিহাব পাবলিকেশন্স, সমকালীন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন্স, মাকতাবাতুল আসলাফ, মাকতাবাতুল হাসান, হুদহুদ প্রকাশন, নাশাত পাবলিকেশন, বইপল্লী, মাকতাবাতুল ইত্তিহাদ, প্রজন্ম পাবলিকেশন, উদ্দিপন প্রকাশন, পথিক প্রকাশন, আবরণ প্রকাশন ,কানন, রহনুমা প্রকাশনী, মাকতাবাতুত তাকওয়া, কতকিছু ডট কমসহদেশের স্বনামধন্য পুস্তক প্রকাশনীগুলো।
