বিভিন্ন মাদরাসায় বাদ্যযন্ত্রসহ সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হবে : প্রতিমন্ত্রী কে এম খালিদ

ফাতেহ ডেস্ক

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র বিতরণ করা হচ্ছে। চাহিদা সাপেক্ষে পর্যায়ক্রমে বিভিন্ন মাদরাসায়ও বাদ্যযন্ত্রসহ সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হবে। মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা বিস্তৃত করার মাধ্যমে সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টি করা হবে। এর মাধ্যমে সারা দেশে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড ও অপতৎপরতা হ্রাস পাবে।’

২৩ জুলাই সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত গোপালগঞ্জ জেলার মাদরাসা শিক্ষার্থীদের পরিবেশনায় ‘শিক্ষা ও শিল্পের আলো ছড়াব আমরা তারুণ্যের জয়গানে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিমন্ত্রী এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী গোপালগঞ্জ জেলার ৫টি মাদরাসার প্রত্যেকটিকে মন্ত্রণালয়ের পক্ষ হতে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন।ছিল আবৃত্তি পরিবেশনা। একে একে শোনাল দেশের গান, হামদ ও নাত। সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো তাদের আয়োজনে যুক্ত করেছে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের। ২৩ জুলাই সন্ধ্যায় আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে অংশগ্রহহণ করেছে গোপালগঞ্জ জেলার ছালেহিয়া কামিল মাদরাসা, মহিলা ফাজিল মাদরাসা, করপাড়া ইউনিয়ন দাখিল মাদরাসা, উলপুর মহিলা দাখিল মাদরাসা এবং নিলখী দাখিল মাদরাসার শিক্ষার্থীরা। আয়োজনে মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয় নাটক, আবৃত্তি, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায়।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে। কোরআন তিলাওয়াত করে গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী সাকিবুল ইসলাম। তারপর শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।অনুষ্ঠানের শুরুতে ছিল সংক্ষিপ্ত আলোচনা। ছিল আবৃত্তি পরিবেশনা। একে একে শোনাল দেশের গান, হামদ ও নাত। সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। অনুভূতি ব্যক্ত করে গোপালগঞ্জ জেলার নিলখী দাখিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী তাহেরা খানম এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন গোপালগঞ্জ ছালেহিয়া কামিল স্নাতকোত্তর মাদরাসার অধ্যক্ষ মো. আবু সাঈদ ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদি।

অনুষ্ঠান সঞ্চালনা করে গোপালগঞ্জ করপাড়া ইউনিয়ন আলিম মাদরাসার একাদশ শ্রেণির শিক্ষার্থী জামিল আহমদ ও গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী সোনিয়া ইসলাম।

আগের সংবাদ‘ইসকন’-এর বিরুদ্ধে মামলা করলেন মুফতি হাবিবুর রহমান মিছবাহ
পরবর্তি সংবাদঢাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ, এবার হবে লিখিত পরীক্ষাও