বিমানবন্দরে ৩ কেজি সোনাসহ আটক চীনা নাগরিক

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানের ফ্লাইটে চার্জার লাইটের ভেতর থেকে ২৪টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক চীনা নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বাংলাদেশ বিমানের ফ্লাইটি দুবাই থেকে বাংলাদেশ ফিরছিল।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, বুধবার সকাল ৭ টার দিকে ১০ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ২৪টি সোনার বার সহ একজন চীনা নাগরিককে আটক করা হয়। তিনি চার্জার লাইটে সোনার বারগুলো নিয়ে আসেন।

কাস্টমস সূত্রে জানা যায়, আটককৃত ওই ব্যক্তির নাম ফ্যান রুংগুই। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দ্বায়িত্বরত কাস্টমস পুলিশ তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা লাগেজ চেক করা হয়। সেখান থেকে চার্জার লাইটের ভেতর থাকা ২৪টি সোনার বার পাওয়া যায়। জব্দ করা ২৪ টি সোনার বারের ওজন সোনার ওজন ২ কেজি ৮০০ গ্রাম।

কাস্টমসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, আটককৃত চীনা নাগরিক ফ্যান রুইগুই কেন বা কার কাছে কাছে এসেছেন সে ব্যাপারে কোন তথ্যই দেননি।। তিনি কোনো সোনা চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ফ্যান রুইগুই’র পাসপোর্টে বিশ্লষণ করে দেখা যায় তিনি ২০১৮ থেকে চলতি বছর পর্যন্ত ৪৩ বার বাংলাদেশে আসা-যাওয়া করেছেন। তাকে পতেঙ্গা থানা ‍পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পতেঙ্গা থানায় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আগের সংবাদকিশোরগঞ্জের বাসে ধর্ষণ-হত্যায় গ্রেপ্তার ৫ আসামী রিমান্ডে
পরবর্তি সংবাদআজ সকালে একই উপজেলায় পৃথক দুই সড়ক-দুর্ঘটনা : নিহত ৩