
ফাতেহ ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এর আগে তাকে এয়ার ভাইস মার্শাল পদ থেকে পদোন্নতি দিয়ে এয়ার মার্শাল করা হয়। তাকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১২ই জুন বিকাল থেকে তার নিয়োগ কার্যকর হবে। তিনি বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার’র স্থলাভিষিক্ত হবেন।
