
ফাতেহ ডেস্ক
বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী ডেভিড ম্যালপাস। সংস্থাটির ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমালোচনা করে বিতর্কের জন্ম দেন ম্যালপাস। চীনের মতো বাণিজ্যনির্ভর দেশগুলোর ঋণসুবিধা কমিয়ে দেয়ার পক্ষেও ডেভিড ম্যালপাস মত দিয়েছিলেন।
দায়িত্ব পেয়ে বিশ্বের দারিদ্র বিমোচন ও উন্নয়নের গতি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে ম্যালপাসের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। আগামী পাঁচ বছর বিশ্বব্যাংকের নেতৃত্ব দেবেন ম্যালপাস।
