সন্ত্রাসবাদে যারা আক্রান্ত, তাদের নব্বইভাগ মুসলমান : ফরাসি রিপাের্ট

বিশ্বের ৯০ ভাগ মুসলমানই সন্ত্রাসবাদের শিকার : ফরাসি রিপাের্ট

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের ৯০ ভাগ মুসলমানই সন্ত্রাসবাদের শিকার। এমনই তথ্য প্রকাশ করেছে গত সপ্তাহে প্রকাশিত এক ফরাসি রিপাের্ট। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের ঘটনাসমূহ শতকরা ৮৯.১ শতাংশ মুসলিম দেশে ঘটে বলেও জানায় রিপোর্টটি। খবর আল আরাবিয়া।

ওই রিপোর্টে বলা হয়, ১৯৭৯ সালে সােভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা পরিচালনা করার পর থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে-এর ৯১.২ শতাংশ হামলার শিকার মুসলমানরা।

রিপোর্টে আরও বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে চরমপন্থী সন্ত্রাসীরা সারা বিশ্বে অন্তত ৩৩ হাজার ৭ শ ৬৯ টি হামলা চালিয়েছে এবং এতে নিহত হয়েছে কমপক্ষে ১ লক্ষ ৬৭ হাজার ৯৬ জন মানুষ। তাছাড়া, হতাহতের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৪শ ৩১ জন।

উল্লেখ্য, প্যারিস-হামলার ৬ বছর পূর্তিতে ব্রাসেলসের পলিটিক্যাল ক্রিয়েটিভ ফাউন্ডেশন এই রিপোর্ট প্রকাশ করে।

আগের সংবাদ৮০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে পদত্যাগ কুয়েত প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদসমকামিতাকে বৈধতা দেয়ায় অস্ট্রেলিয়া দাবানলে জ্বলছে : ইসরায়েল ফলাউ