বিহারে নির্বাচন: জয়ী ১৯ মুসলিম প্রার্থী কোথায় কোথায় জয় পেলেন

আন্তর্জতিক ডেস্ক:

ভারতের বিহার রাজ্যে বিধানসভার নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে মুসলিম প্রার্থীরা নির্বাচিত হয়েছেন ১৯টিতে। ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে ২৪ মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। খবর দ্য হিন্দু ও এনডিটিভির।

১৯টি আসনের মধ্যে আরজেডি থেকে ৮টি, আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) থেকে ৫টি, কংগ্রেস থেকে ৪টি এবং সিপিআইএম এবং বিএসপি থেকে একটি করে আসন পেয়েছে। জেডিইউ ১১ মুসলিম বিধায়ককে টিকিট দিলেও একজনও জয়ী হতে পারেননি।

আরজেডির হয়ে কণ্টী কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ইসরাফিল মনসুরী, নরকাটিয়া কেন্দ্র থেকে জিতেছেন শামিম আহমেদ। নাথনগড় থেকে আলী আশরাফ সিদ্দিকী, রফিগঞ্জ থেকে মুহাম্মদ নেহালউদ্দিন, সমস্তিপুর থেকে আখতারুল ইসলাম শাহীন, সিমরি বখতিয়ারপুর থেকে ইউসুফ সালাউদ্দিন , ঠাকুরগঞ্জ থেকে সাউদ আলম এবং গোবিন্দপুর থেকে মুহাম্মদ কামরান জয়ী হয়েছেন।

‘মিম’-এর হয়ে অমৌর থেকে জয়ী হয়েছেন আখতারুল ইমান, বাহাদুরগঞ্জ থেকে মুহাম্মদ আনজার নায়ীমী , বাইসি থেকে সৈয়েদ রুকুনুদ্দিন আহমেদ জকিহাট থেকে শাহনওয়াজ ও কোচাধামন থেকে মুহাম্মদ ইজাহার আসফি।

কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছেন- অররিয়া থেকে আবিদুর রহমান, কাদোয়া থেকে শাকিল আহমেদ খান, কসবা থেকে মুহাম্মদ আফাক আলম , কিষাণগঞ্জ থেকে ইজাহারুল হুসাইন।

এ ছাড়া সিপিআই (এমএল-এল) থেকে নির্বাচিত হয়েছেন- মাহবুব আলম (বলরামপুর)। বিএসপি থেকে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ জামান খান (চেইনপুর)।

উল্লেখ্য, ২০১৫ সালে ২৪ মুসলিম প্রার্থী বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালে ১৬ মুসলিম বিধায়ক বিধানসভায় পৌঁছে ছিলেন। ১৯৫২ সালের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ১৯৮৫ সালে। সেবার এই সংখ্যা ছিল ৩৪।

আগের সংবাদআমদের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিচ্ছে: বিএনপি প্রার্থী
পরবর্তি সংবাদবাহরাইনের নতুন প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা