বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার উপজেলার মায়ানী ইউনিয়নে ওই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মো. হামিদুল হককে গ্রেপ্তার করে। এর আগে ওই তরুণী বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীর বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। মোবাইলফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে হামিদের সঙ্গে তার পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার মোবাইলফোনে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হামিদ বাড়ি থেকে ডেকে মধ্যম মায়ানী গ্রামে নিয়ে আসে। এরপর একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ওই তরুণীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং হামিদকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ হামিদুল হককে গেপ্তার করে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক আমিনুল মুজাহিদ জানান, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। ধর্ষক হামিদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার সকালে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

-এ

আগের সংবাদচেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ এনে মেম্বারদের বিক্ষোভ
পরবর্তি সংবাদমসজিদে নামাজ আদায়ে মুসল্লিদের যেসব শর্ত মানতে হবে