ফাতেহ ডেস্ক :
‘বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারলেও ট্রেন ট্রাজেডি থেকে রক্ষা করতে পারিনি’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারলাম কিন্তু দুর্ভাগ্য যে এখানে দুর্ঘটনা ঘটে গেল। ঠিক জানি না কেন এই শীত মৌসুম আসলেই কিন্তু আমাদের দেশে নয় সারাবিশ্বেই রেলের দুর্ঘটনা ঘটতে থাকে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) গভর্নর বোর্ডের ৩৪তম সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে আমাদের রেলে যারা কাজ করেন তাদের সতর্ক করা উচিত। সেই সঙ্গে যারা রেলের চালক তাদেরও প্রশিক্ষণ প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, রেল যোগাযোগ সবচেয়ে নিরাপদ তাই আমরাও এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছি।
