
ফাতেহ ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বেঁচে আছেন। মঙ্গলবার তিনি দেশটির অর্থনৈতিক উন্নয়ন পরিষদের সভায় সভাপতিত্ব করেন।
এ খবর দিয়েছে আল আরাবিয়া ডটনেট, আওসাত ও আল আখবারিয়্যা। আরব নিউজও এ বিষয়ে এক টুইট করেছে গতকাল।
সৌদি আরবের সংবাদপত্র আরব নিউজের বরাতে জানা যায়, সৌদি আরবের উন্নয়ন অর্থনৈতিক অবকাঠামো বিষয়ক এক জরুরি সভার সভাপতিত্ব করেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। সভাটি জেদ্দার প্রিন্স হাউজে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল বৈঠকে অর্থ মন্ত্রণালযয়ের বিভিন্ন প্রস্তাবসহ অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। চলতি অর্থবছরের সাধারণ বাজেট কর্মক্ষমতা ও ত্রৈমাসিক প্রতিবেদন পর্যালোচনাসহ মূলধন ব্যয় ঘাটতি পাবলিক ঋণ সূচক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত গণমাধ্যমে মুহাম্মদ বিন সালমানের মুত্যু সংবাদ আলোচিত হওয়ার পর আজ সৌদি সংবাদ মাধ্যমগুলোতে সরাসরি দেখা দিলেন মুহাম্মদ বিন সালমান।
ইরান ও রাশিয়ার কয়েকটি গণমাধ্যম তার মৃত্যুর গুজব ছড়িয়ে ছিল। তবে এ খবরকে বরাবরই মিথ্যা দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ।
