বেলুচিস্তানে ভারতীয় দুই গুপ্তচর আটক

আন্তর্জাতিক ডেস্ক

বেলুচিস্তান প্রদেশে ভারতীয় দুই গুপ্তচরকে আটক করেছে পাকিস্তান। সোমবার তাদের আটক করা হয়েছে বলে রুশ গণমাধ্যম স্পুটনিকের খবরে বলা হয়েছে। আটক দুই গুপ্তচর হলেন- স্বামী আসেমানন্দ ও গোবান্দ পার্ট।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজ বলছে, ইরান থেকে তারা বেলুচিস্তানে অনুপ্রবেশ করেছে। দুই ভারতীয় গুপ্তচরের বিষয়ে ইরান ও আফগানিস্তান সরকারকে বিস্তারিত জানিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দুই দেশের সরকারকে এ বিষয়ে জানাতে দেশটি চিঠি দিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর বছর তিনেক আগে নৌকমান্ডার কুলভূষণ যাদব নামের এক ভারতীয়কে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, বেলুচিস্তানপ্রদেশ ও বন্দরনগরী করাচিতে যাদব মারাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০১৭ সালে সামরিক আদালতে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

শাস্তি থেকে রেহাই ও মুক্তি চেয়ে ভারত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দারস্থ হলে চলতি বছরের শুরুতে আদালত তা সমর্থন করেননি। তবে যাদবকে কনস্যুলার সুবিধা দেয়া ও তার শাস্তি পর্যালোচনা করতে পাকিস্তানের কাছে আহ্বান জানিয়েছে আইসিজে।

আগের সংবাদ১৭ সেপ্টেম্বর : ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা
পরবর্তি সংবাদ‘পীর হয়েও রাজনীতিতে ব্যতিক্রমী ধারা সৃষ্টি করেছেন সৈয়দ ফজলুল করীম রহ.’