ব্যাংককের একটি শপিং মলে আগুন, লাফিয়ে পড়ে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নামি দামি একটা শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং কমপ্লেক্স নামক ওই শপিং মলে আগুন লাগার পর প্রাণে বাঁচতে বহুতল এ ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। খবর ওয়াশিংটন পোস্টের।

বুধবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে ৫৭ তলাবিশিষ্ট সেন্টারা গ্র্যান্ড অ্যাট সেন্ট্রাল ওয়ার্ল্ড হোটেল লাগোয়া ওই ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে ওই ভবনটিতে আগুন জ্বলে।

ভবনটির মধ্যে অনেকেই শপিং করতে আসেন। অনেকে খাবারের জন্যও আসেন। এর মাধ্যে অনেক খাবার হোটেল রয়েছে বলে জানা যায়। এটি একটি ব্যস্ততম মার্কেট।

সেন্ট্রাল ওয়ার্ল্ড তাদের ফেসবুক পোস্টে বলেছে, ভবনের অষ্টম তলার একটি ভেন্টিলেশন ডাক্ট (বায়ু নির্গমণের নালি) থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ার পর আগুন ধরে যায়। তবে আধঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় অষ্টম তলা থেকে দু’জনকে লাফিয়ে পড়তে দেখেছেন তারা। পরে নিচে থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ার সময় ওই ভবনে বিস্ফোরণের শব্দও শোনা যায়।

অগ্নিকাণ্ডের পরপরই ব্যাংককের মেয়র অশ্বিন কংমুয়াং ওই ভবন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে অগ্নিকাণ্ড ঘিরে পর্যটকদের সমাগমস্থল রামা-আই ও রাচড়াম্রি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আগের সংবাদস্ত্রীর সাথে পরকীয়ায় স্বামীর পাতা ফাঁদে প্রেমিক খুন
পরবর্তি সংবাদআইসিটি মামলায় খালাস পেলেন ব্লগার ফারাবী