ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে নেজামে ইসলাম পার্টির শোক

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

আজ গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। ভদ্র, মার্জিত ও সুস্থ রাজনীতি চর্চায় তাঁর অনন্য ভূমিকা জাতির জন্য আদর্শ হয়ে থাকবে। রাজনীতির সীমানা পেরিয়ে তিনি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে এবং একজন নিরপেক্ষ ও বস্তুনিষ্ট ইতিহাসবিদ হিসেবে মে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমানে চলমান অসুস্থ ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির ধারার পরিবর্তনে মওদুদ আহমেদের মত ব্যক্তিদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দেশ এবং জাতির এক কঠিন ক্রান্তিকালে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

আগের সংবাদমোদি আসবেন, কিন্তু হবে না তিস্তার পানির সমাধান
পরবর্তি সংবাদআজ শুরু হচ্ছে বইমেলা