ব্রাক্ষণবাড়িয়ায় মুফতী আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা বুধবার

ফাতেহ ডেস্ক:

ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার উদ্যেগে ও ইসলামী ছাত্র খেলাফত ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় আগামীকাল বুধবার বাদ যোহর উস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে আমন্ত্রিত অতিথি থাকবেন, আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী,আল্লামা মুনিরুজ্জামান সিরাজী, মুফতী মুবারক উল্লাহ, আল্লামা সাজিদুর রহমান, মুফতী শামসুল হক,মুফতী আব্দুর রহিম কাসেমী, মাওলানা বেলায়েতুল্লাহ নূর, মাওলানা নোমান হাবিবী, মাওলানা আলী আযম।

প্রধান অতিথি থাকবেন মুফতী আমিনী রহ.-এর সাহেবজাদা ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী। প্রধান আলোচক থাকবেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী মোহাম্মদ ফয়জুল্লাহ, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মঈনুদ্দিন রুহী, যুগ্ম মহাসচিব মুফতী আলতাফ হোসাইন প্রমুখ।

সভাপতিত্ব করবেন জেলা ইসলামী ঐক্যজোট সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস।

সভায় মুফতী আমিনীর শিষ্য-শাগরেদ ও অনুরক্তদের উপস্থিতি কামনা করেছেন ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী।

-প্রেস বিজ্ঞপ্তি

আগের সংবাদপ্রধানমন্ত্রীর প্রশ্ন: বঙ্গবন্ধু হত্যার সময় আওয়ামী লীগ নেতারা কোথায় ছিলেন?
পরবর্তি সংবাদদেওবন্দে বিজেপি প্রশাসনের শক্ত অবস্থান, মাদরাসা বন্ধ ঘোষণার জন্য কর্তৃপক্ষকে তাগিদ