
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: আজ ১৭ মে ২০১৮ইং বৃহস্পতিবার ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে ব্রাক্ষণবাড়ীয়া ইসলামী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে নওমুসলিম ও দরিদ্র, অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ৷
সংগঠনের পক্ষ থেকে প্রায় ২০ জন নওমুসলিম এবং ৮০ জন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়৷
উক্ত ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামিয়া ইউনুছিয়ার মোহতামিম, মুফতি মোবারকুল্লাহ সাহেব, জামিয়া ইউনুছিয়ার মুহাদ্দীস মাওঃ আবুবকর সিদ্দীকসহ অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ।
