সাঈদ সালমান, ব্রাহ্মণবাড়িয়া থেকে
দেশের অভিজাত ইসলামি প্রকাশনী সমূহের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিন ব্যাপী আঞ্চলিক কিতাবমেলা।
সারাদেশে ধারাবাহিকভাবে তৃণমূল পর্যায়ে সুস্থ সাহিত্য ছড়িয়ে দিতে মাকতাবাতুল আযহারের উদ্যোগে ও স্থানীয় ‘ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদ’র আয়োজনে আগামী ১৭ থেকে ২০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে মেলাটি অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, আকিক পাবলিকেশন্স, মাকতাবাতুল হাসান, গাউসিয়া পাবলিকেশন্স, মাকতাবাতুল আশরাফ, কালান্তর প্রকাশনী, মাকতাবাতুল আসলাফ, জাদিদ প্রকাশনী ও মাকতাবাতুল সাঈদ এর অংশ গ্রহণে শুরু হওয়া মেলাটি রাত ১০টা পর্যন্ত চলবে ।
এ ছাড়া মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় থাকছে দেশের বিভিন্ন ইসলামি সংগীতশিল্পীদের অংশগ্রহণে নাশিদ সন্ধ্যার বিশেষ আয়োজন।
