ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানি হামলার দ্রুত বিচার দাবি আল্লামা বাবুনগরীর

ফাতেহ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাসপাড়ে কান্দিপাড়া এলাকায় অবস্থিত তাহাফফুজে খতমে নবুওয়াত মাদরাসার পাশে মাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলার ঘটনাকে চরম ধৃষ্টতা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলা

আজ বুধবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, দখলের উদ্দেশ্যে খতমে নবুওয়াত মাদরাসায় কাদিয়ানিদের হামলার ঘটনা বরদাশত করা হবে না। অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মাদরাসার ছাত্রদেরকে রক্তাক্ত করে চরম দৃষ্টতা আর দুঃসাহস দেখিয়েছে কাফের কাদিয়াননিরা।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে সুশৃঙ্খলভাবে আকিদায়ে খতমে নবুওয়াত নিয়ে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলনে কখনো কোন ধরনে বিশৃঙ্খলা ভাংচুর হয়নি। কাফের কাদিয়ানীরা বিনা উস্কানীতে কওমি মাদরাসার নিরিহ ছাত্র ও আলেমদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে ইতিহাসে একটি কালো অধ্যায়ের সূচনা করেছে।

‘৯০% মুসলিম অধ্যুষিত দেশে গুটিকয়েক কাদিয়ানী মাদরাসায় হামলা চালিয়ে কোটি কোটি নবীপ্রেমিক তৌহিদী জনতার কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার যথাযথ বিচার না হলে পুরো দেশ জুড়ে প্রতিবাদী আন্দোলনের দাবানল জ্বলে উঠতে পারে। এমন পরিস্থিতির সৃষ্টি হলে সরকারকেই এর দায়ভার বহন করতে হবে’।

অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতমে নবুওয়াত মাদরাসায় হামলাকারী কাদিয়ানি সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হামলায় হতাহতদের সু-চিকিৎসার ব্যবস্থা করা।

কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে আকিদায়ে খতমে নবুওয়াত রক্ষায় এদেশের তৌহিদী জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আগের সংবাদমাদরাসায় হামলাকারী কাদিয়ানিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি বেফাকের
পরবর্তি সংবাদবাড়ি ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়ার স্ত্রীকে বাড়িওয়ালাসহ চারজনের গণধর্ষণ