বড় ব্যবসায়ীদের ভয় পেলে চাকরি ছেড়ে দেয়া উচিৎ: হাইকোর্ট

ফাতেহ ডেস্ক

মানহীন ৫২টি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধানকে তলব করেছেন উচ্চ আদালত। আদালত বলছেন, বড় ব্যবসায়ীদের ভয় পেলে চাকরি ছেড়ে দেয়া উচিৎ। এদিকে, আর ৯৩টি পণ্য পরীক্ষা করে রিপোর্ট দাখিল করতে বিএসটিআইকে নির্দেশ দেয়া হয়েছে।

ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছিলেন দেশের উচ্চ আদালত। সেই যুদ্ধে পরাজিত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিশেষ করে মানহীন ৫২ পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটির ব্যর্থতায় ক্ষুব্ধ উচ্চ আদালত।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধানকে তলব করে আদালত বলেছেন, প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে ছাড়তে হবে পদ।

এছাড়া সংগ্রহ করা বাকি ৯৩ পণ্য পরীক্ষা করে প্রতিবেদন দিতে বিএসটিআইকে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে, উচ্চ আদালতের আদেশের পুনঃমূল্যায়ন চেয়ে ৫২টির মধ্যে ৬টি পণ্যের প্রতিষ্ঠান আদালতের দ্বারস্থ হন। আদালত তাদের আবেদনে সাড়া দেননি।

তবে ৫২টি পণ্য উৎপাদকদের মধ্যে কেউ তাদের পণ্য আবার পরীক্ষা করাতে চাইলে বিএসটিআইকে দ্রুত তা করতে বলা হয়েছে।

আগের সংবাদচা বিক্রেতা থেকে আবারো ভারতের মসনদে মোদি
পরবর্তি সংবাদআলিয়া মাদরাসা-শিক্ষা কারিকুলামে আসছে ব্যাপক পরিবর্তন