ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেয়ার পেছনের রহস্য কী?

হামমাদ রাগিব

পাকিস্তানের সীমানার ভেতরে ভারতীয় বিমান বাহিনী নিজেদের বাহাদুরি প্রদর্শন করতে গেলে গত ২৭ ফেব্রুয়ারি বুধবার পাক আর্মি তাদের দুটো যুদ্ধবিমান ভূপাতিত করে বাহাদুরির উচিত শিক্ষা দিয়েছিল। এতে ভারতীয় বিমানবাহিনীর এক পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে আটক করেছিল তারা।

ভারতের অব্যাহত বাড়াবাড়ি এবং যুদ্ধের জন্য গায়ে পড়ে উস্কানি দেয়ার এ সংকটপূর্ণ মুহূর্তে স্বাভাবিকভাবে পাকিস্তান এ বন্দীকে কোনো ধরনের শর্ত ছাড়া মুক্তি দেয়ার কথা না। কিন্তু গতকাল পাক-প্রধানমন্ত্রী ইমরান খান অভিনন্দনকে বিনা শর্তে মুক্তি দেয়ার ঘোষণা দেন। আজ সন্ধ্যায় ভারতের হাতে তাকে হস্তান্তরের কথা রয়েছে।

ইমরান খান বলছেন, তিনি যুদ্ধ চান না, শান্তি চান, তাই অভিনন্দনকে মুক্তি দিচ্ছেন। এদিকে ভারতীয় কর্তৃপক্ষ ও মিডিয়া প্রচার করছে পাকিস্তান ভীত হয়ে ছেড়ে দিচ্ছে অভিনন্দনকে। অব্যাহত এমন অসম্মানমূলক অপপ্রচারের পরও পাকিস্তান কেন এত সহজে ছেড়ে দিচ্ছে অভিনন্দনকে? ঘটনা আসলে কী?

এনডিটিভির খবরে বলা হয়েছে, অভিনন্দনকে যাতে ছেড়ে দেয়া হয় সেজন্য ইসলামাবাদের উপর চাপ তৈরি করেছিল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

একটু ভাবলে এনডিটিভির এ খবরটাই সত্য এবং বাস্তব হিসেবে প্রতীয়মান হবে। কারণ, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বিভিন্ন কারণে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। এদিকে পাকিস্তানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক এবং ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির ওপর আমেরিকার যথেষ্ট প্রভাব ও প্রতিপত্তি রয়েছে। ফলে আমেরিকার কাছে স্বাভাবিকভাবেই ভারতের চাওয়া থাকবে, পাকিস্তান যেন কোনোভাবে তাদেরকে হেনস্থা করতে না পারে, আমেরিকা যেন সেই বন্দোবস্ত করে দেয়।

তাছাড়া মুসলিম উম্মাহর বর্তমান বাস্তবতা থেকে বললে পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে সদ্ভাব, তা নিতান্তই মেকি ও অভিনয়-নির্ভর। মুসলিম একটা শক্তিকে হাতে রাখার কৌশল মাত্র। আমেরিকা কোনোভাবেই চাইবে না পাকিস্তানের মঙ্গল হোক। কারণ দিনশেষে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র। ভারতের সঙ্গে তাদের যেকোনো দ্বন্দ্বে আমেরিকা চাইবে ভারতই জিতুক। ওই যে নবীজির অমোঘ হাদিস–আল-কুফরু মিল্লাতুন ওয়াহিদাহ! এটা সে হাদিসেরই তিক্ত বাস্তবতা।

আগের সংবাদযেভাবে মুক্তি পাচ্ছেন পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন
পরবর্তি সংবাদমদিনা বিশ্ববিদ্যালয়ে ৮ম বারের মতো শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মাহেরজান’