ভারতের নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত পাকিস্তান-অধিকৃত কাশ্মীরও!

ভারতের নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীরও!

আন্তর্জাতিক ডেস্ক:

জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করে নতুন মানচিত্র প্রকাশ করল ভারত। তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও।

গত শনিবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সদ্য গঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিটিতে রয়েছে ভারতের একটি নতুন রাজনৈতিক মানচিত্র। যার মধ্যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মীরপুর ও মুজাফ্ফরাবাদের মতো অঞ্চলও রয়েছে। ভারতের নতুন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে তৈরি হওয়া এবং তাদের প্রথম লেফটেন্যান্ট গভর্নরের শপথ গ্রহণের দুদিন পরে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতে রাজ্যের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৮ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংখ্যা বেড়ে হয়েছে নয়। মোদি সরকার দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনের মধ্যেই বিজেপির দীর্ঘকালীন প্রতিশ্রুতি পূরণ করে ৫ আগস্ট বিশেষ মর্যাদার সমাপ্তি ঘটিয়ে এই ভাগাভাগির পথ সুগম করে।

আগের সংবাদপেঁয়াজের কেজি ১৬০ টাকা, এক সপ্তাহে কেজিতে ৪০ টাকা বৃদ্ধি
পরবর্তি সংবাদকিআনন্দে স্কুলছাত্র নিহত : প্রথম আলো’র সম্পাদককে লিগ্যাল নোটিশ