ভারতের নাগরিক আইনের প্রতিবাদে এক হয়েছে দুই মজলিস, জমিয়ত ও খেলাফত আন্দোলন

ভারতের নাগরিক আইনের প্রতিবাদে এক হয়েছে দুই মজলিস, জমিয়ত ও খেলাফত আন্দোলন

ফাতেহ ডেস্ক:

ভারতে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনীর নামে মুসলিম বিতাড়নের প্রতিবাদে এক হয়েছে সমমনা ইসলামি দলগুলো। আজ বাদ জুম’আ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সবদলের অংশগ্রহণে ভারতের সংশোধিত নাগরিক আইন ও এনআরসি’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও মুসলিম লীগের নেতারা এতে অংশগ্রহণ করেন।

খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

আরো বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুসলিম লীগের সেক্রেটারি আবুল খায়ের, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আহমদ আলী কাসেমী, খেলাফত মজিসের ঢাকা মহানগর সভাপতি শেখ গোলাম আসগর, বাংলাদেশ খেলাফত মজলিসের বাইতুলমাল সম্পাদক আজিজুর রহমান হেলাল, জমিয়তের দফতর সম্পাদক মাওলানা আবদুল গাফফার প্রমুখ।

আগের সংবাদফিরে দেখা বছর: ঊনিশের দশ গুরুত্বপূর্ণ ইসলামি প্রকাশনা
পরবর্তি সংবাদবেঙ্গালুরুতে বিক্ষোভকারীদের ফাঁসাতে হাসপাতালে তাণ্ডব চালাল ভারতীয় পুলিশ (ভিডিও)