ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়া বোরকাপরা নারীদের তল্লাশির দাবি বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের চরম মৌলবাদী ও হিন্দুত্ববাদী দল বিজেপি আবারও তাদের মুসলিম-বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাল। লোকসভা নির্বাচনে ভোট কেন্দ্রে বুথের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের মোতায়েনের দাবি তুলেছে বিজেপি। তাদের দাবি, যেসব নারী বোরকা পরে ভোটকেন্দ্রে আসেন তাদের তল্লাশি করা প্রয়োজন। শুক্রবার কমিশনের কাছে এ দাবি জানিয়েছে বিজেপি। খবর নিউজ১৮-এর।

আগামীকাল রবিবার শেষ দফায় রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট হবে। ওই কেন্দ্রগুলোর অধিকাংশই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। বিজেপির দাবি, বোরকাপরা নারীদের তল্লাশি করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের। বিশেষ করে মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলোতে।

বিজেপির জাতীয় সভাপতি রাহুল সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই দফায় বেশকিছু বুথ রয়েছে যেগুলো মুসলিম অধ্যুষিত। ওইসব বুথ থেকে প্রায়ই অভিযোগ আসে যে, পুরুষ ভোটাররা বোরকা পরে জাল ভোট দিয়ে যায়। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে বিষয়টি জানিয়েছি। আমরা মহিলা সশস্ত্র বাহিনী চেয়েছি। এতে ভোটদাতাদের ঠিকঠাক তল্লাশি করা যাবে।

আগের সংবাদজীবন্ত পুঁতে ফেলা হয়েছিল নবজাতকটিকে, মাটি খুঁড়ে উদ্ধার করল অবলা কুকুর
পরবর্তি সংবাদবিবাহিতা এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করে প্রবাসী স্বামীর কাছে নগ্ন ছবি পাঠাল ধর্ষক