
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে তিন তালাক নিষিদ্ধ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টে এ আপিল করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। খবর এনডিটিভি।
এআইএমপিএলবি এবং কামাল ফারুকীর করা আপিলে আইনটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে বলা হয়েছে, তিন তালাক নিষিদ্ধ আইনটি একটি স্বেচ্ছাচারী আইন। সংবিধানের ১৪,১৫,২০ ও ২১ অনুচ্ছেদ অনুযায়ী হানাফি মুসলিমদের ব্যক্তিগত আইনে অন্যায়ভাবে হস্তক্ষেপ।
তারা আরও বলেছেন, তিন তালাক নিষিদ্ধ আইনটি একটি ফৌজদারি আইন। এ আইন লঙ্ঘন করলে অর্থাৎ তিন তালাক একসঙ্গে দিয়ে দিলে স্বামীর তিন বছরের জেল হতে পারে। আর আইনের প্রাথমিক নীতি হল—শাস্তি সংক্রান্ত আইন স্বচ্ছ এবং সঠিক হতে হয়। কিন্তু এখানে তা অনুপস্থিত।
উল্লেখ্য, ২০১৭ সালে আইনটি আদালত ত্রিপল তালাকের আইনটি খারিজ করে দিলেও ২০১৯ এর ৩০ জুলাই আইনটি সংসদে পাস হয়ে যায়। আইন অনুযায়ী, মৌখিল, লিখিত কিংবা মেসেজের মাধ্যমে লিখে স্ত্রীকে তিন তালাক দেয়া অবৈধ। কেউ এমন তালাক দিলে তার তিন বছরের এবং জরিমানা হতে পারে।
রাকিব
