ভারতে অস্ত্রের বড় উৎস ইসরায়েল

INDIA REPUBLIC DAY

ফাতেহ ডেস্ক

ভারত ও পাকিস্তান যদি যুদ্ধ লাগে তাহলে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইসরাইলি অস্ত্র। কারণ, সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিরক্ষা বিষয়ক মূল অংশীদার হয়ে উঠেছে ইসরায়েল।

ভারতে সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারকে আধুনিক কর্মসূচির অধীনে এনে তাকে আরো আধুনিকায়ন করার ক্ষেত্রে একটি বড় প্রযুক্তিগত ভূমিকা রাখছে ইসরায়েল। এ খবর দিয়েছে ইসরাইলের পত্রিকা জেরুসালেম পোস্ট অনলাইন।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে দ্রুত। তার পরিমাণ দাঁড়িয়েছে ৬০০ কোটি ডলারে। ভারতের অস্ত্রবাজারে ইসরাইলের বিভিন্ন পর্যায়ের বড় বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান সুযোগ খুঁজেছে।

এসব কোম্পানির মধ্যে রয়েছে ইসরাইল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই), রাফায়েল এডভান্সড ডিফেন্স সিস্টেমস, ইসরাইল মিলিটারি ইন্ডাস্ট্রিজ (আইএমআই) এবং এলবিট।

সূত্র: জেরুসালেম পোস্ট

আগের সংবাদসোনাগাজীতে ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণ
পরবর্তি সংবাদঅগ্রাসনের কড়া জবাবের হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের