ভারতে আবারও আক্রমণের শিকার মুসলিম কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

আবারও ভারতের যোগীরাজ্যে আক্রমণের শিকার মুসলিম সম্প্রদায়ের কিশোর। ফেজ টুপি পরার ‘অপরাধে’ এবং জোর করে ‘জয় শ্রীরাম’ বলাতে গিয়ে বেধড়ক মারা হল তাকে। অমানবিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কিদওয়াই নগরে।

জানা গেছে, শুক্রবার জুমা নামাজ শেষে ১৬ বছরের মুহাম্মদ তাজ যখন বাড়ি ফিরছিলো, তখনই কিদওয়াই নগরে বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে। এরপরই তাজের ফেজ টুপি খুলে ফেলে দেয়া হয়। জোর করা হয় জয় শ্রীরাম বলার জন্যে।

অসম্মতি জানালে তাজকে ওই যুবকেরা বেধড়ক মারধর করে। ইতোমধ্যেই বিষয়টি সাড়া ফেলেছে বিভিন্ন দিকে। চাপের মুখে ১৫৩এ ধারায় পুলিশ মামলা রুজু করেছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ঝাড়খন্ডে এক মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়। তার আগে তাকে দিয়ে ‘জয় শ্রীরাম’, ‘জয় হনুমান’ বলানো পর্যন্ত হয়। পশ্চিমবঙ্গ রাজ্যেও জয় শ্রীরাম না বলতে চাওয়ায় ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয় এক মাদরাসা শিক্ষককে। গোটা দেশেই আপাতত এই দৃশ্য বারবার দেখা দিচ্ছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

আগের সংবাদরাজধানীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তি সংবাদহাজীদের হজ গাইড হতে পারে অ্যান্ড্রয়েড ফোন