ভারতে করোনায় মৃত্যু এক লাখ ২৬ হাজারের বেশি

(200218) -- BEIJING, Feb. 18, 2020 (Xinhua) -- Cured novel coronavirus pneumonia patients, who have received integrated treatment with traditional Chinese medicine (TCM) and Western medicine, are discharged from a hospital in Wuhan, central China's Hubei Province, Feb. 6, 2020. (Xinhua/Wang Yuguo)

ফাতেহ ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত সারাবিশ্ব। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপ এবং আমেরিকার দেশগুলো। তবে সম্প্রতি এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতেও বাড়ছে করোনার সংক্রামণ। এরই ধারাবাহিকতায় এশিয়ার দেশ ভারতেও বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর হার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছে সাড়ে ৪৬ হাজারের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮৫ লাখ ৫৩ হাজার ৮৬৪ জন। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো এক লাখ ২৬ হাজার ৬৫৩ জনের। তবে দেশটিতে এপর্যন্ত মোট সুস্থ হয়েছে ৭৯ লাখেরও বেশি মানুষ।

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত দেশ ভারত। তবুও দেশটিতে নেই লক ডাউন। স্বাস্থ্যবিধি মানছে না কেউ। তবে দেশটিতে মৃত্যুর হার আগের চেয়ে অনেকটাই কমে এসেছে

আগের সংবাদদায়িত্ব নিয়ে শুরুতেই যে কাজগুলো করবেন বাইডেন
পরবর্তি সংবাদরোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের নতুন সরকারকে সাহায্য করবে যুক্তরাজ্য