ভারতে ঠাণ্ডায় আন্দােলনরত ২৫ কৃষকের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

ভারতে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকদের মধ্যে ২৫ জন মারা গেছেন। এদের মধ্যে কয়েকজন তীব্র শীতের কারণে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। চৌদ্দ জন মারা গেছেন স্বাভাবিক কারণে, যার মধ্যে ছিল হার্ট অ্যাটাক ও ঠাণ্ডাজনিত কারণ।

আন্দোলনে অংশ নিতে পাঞ্জাব ও দিল্লি­ থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারী কৃষকদের অধিকাংশই বয়স ষাটোর্ধ্ব। তীব্র শীত উপেক্ষা করে খোলা জায়গায় ক্যাম্প বসিয়ে মহাসড়কে ট্রাক্টর রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কৃষকদের সাথে আলোচনা দুয়ার সবসময় খোলা আছে।

আগের সংবাদজয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ১২
পরবর্তি সংবাদশাহজালাল বিমানবন্দরে তৃতীয় দফায় বোমা উদ্ধার