ভারতে থাকতে হলে বলতে হবে ‘ভারত মাতা কি জয়’!

ভারতে থাকতে হলে বলতে হবে ‘ভারত মাতা কি জয়’!

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ভারত মাতা কি জয় যারা বলবেন একমাত্র তাদেরই এদেশে থাকার অধিকার রয়েছে। এদেশে থাকতে হলে ভারত মাতা কি জয় বলতে হবে।

জিনিউজের খবরে বলা হয়, পুনেতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৫৪তম জেলা সম্মেলনে এসে তিনি আরও বলেছেন, ভগত সিং, নেতাজি সুভাষ চন্দ্র বোসের বলিদান ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্বাধীনতার ৭০ বছর পর কে দেশের নাগরিক আর কে নয়, তা নমিয়ে দ্বন্দ্বে পড়ার কোনও মানে নেই। আমরা এই দেশটাকে ধর্মশালা করে ফেলতে চাই না। এদেশে থাকতে হলে ভারত মাতা কি জয় বলতে হবে।

পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র আরও বলেন, অন্য দেশ থেকে এসে এখানে অনেকেই বসবাস শুরু করেছেন। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। তবে একটা ব্যাপারে আমাদের সবার মত এক হওয়া উচিত। এই দেশে তারাই থাকতে পারবেন যারা ভারত মাতা কি জয় বলবেন!’

আগের সংবাদকতদূর এগিয়েছে ‘জাতীয় ফতোয়া বোর্ড’ গঠনের উদ্যোগ?
পরবর্তি সংবাদজেএসসি-পিইসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৩১ ডিসেম্বর