ভারতে ধর্ষণ রুখতে গরুপূজা

ফাতেহ ডেস্ক

ভারতে প্রতিদিনই ঘটছে নারী ধর্ষণ, নিগ্রহ ও খুনের একাধিক ঘটনা। শিশু থেকে বৃদ্ধা–কেউই রেহাই পাচ্ছে না এইসব থেকে। নানা রকম প্রতিবাদের পরও ভারতের প্রশাসন এ ব্যাপারে যেন একদম চুপ।

হায়দারাবাদের চিলকু বালাজি মন্দিরের পণ্ডিতরা এবার ভিন্নভাবে নামলেন এসব অমানবিকতা রুখতে। ধর্ষণ ও অন্যান্য নিগ্রহমূলক ঘটনা রুখতে তাঁরা গরুকে পূজা দেওয়া শুরু করেছেন। তাদের বক্তব্য, ‘‌ভগবানই পারে এই ঘটনা থামাতে। গরুকে পূজা করার মধ্যে দিয়েই আমরা ভগবানের সাহায্য পেতে পারি এবং এই সকল ঘটনা থামাতে পারি।’‌

চিলকু বালাজি মন্দিরের পন্ডিত রঙ্গরাজন জানিয়েছেন, ‘‌গরুকে পূজা করার মধ্যে দিয়েই আমরা সকল সমস্যার সমাধান করতে পারি। এই মন্দিরের চারপাশে তিনটি গরুকে প্রদক্ষিণ করিয়ে এই পূজার ইতি টানবো।’‌

আগের সংবাদকুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৪ যাত্রীর একজনের পরিচয় মেলেনি এখনও, আহত ২৫০
পরবর্তি সংবাদতুরস্ক, কাতার ও মালয়েশিয়ার সরকারপ্রধানের প্রতি মুরসির ছেলের কৃতজ্ঞতা