ভারতে মাওবাদী হামলায় পুলিশসহ নিহত ১৬

ফাতেহ ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে মাওবাদীদের হামলায় পুলিশের ১৫ সদস্যসহ ১৬ জন নিহত হয়েছেন। আজ বুধবার রাজ্যের গাদসিরোলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ১১ এপ্রিল শুরু হওয়া লোকসভা ভোটের মধ্যে এটা মাওবাদীদের তৃতীয় হামলা। এর আগেও মাওবাদীরা এই এলাকায় হামলা করেছিল।

মঙ্গলবার রাতে একটি নির্মাণ প্রকল্পের ২৫টি গাড়ি ভাঙ্চুর করে মাওবাদীরা। সেই স্থান পরিদর্শনে পুলিশের একটি দল রওয়ানা দেয়। কুরখেদা বনের কাছে সেই পথে আগে থেকেই মাইন পেতে রাখে মাওবাদীরা। এ পথ ধরে পুলিশের দলটি যাওয়ার সময় মাইনটির বিস্ফোরণ ঘটে। এতে গাড়িচালকসহ সকল পুলিশ সদস্য নিহত হন।

হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

গত বছরের এপ্রিলে পুলিশের দুটি পৃথক অভিযানে ৪০ মাওবাদী গেরিলা নিহত হয়। ধারণা করা হচ্ছে, ঐ ঘটনার জেরেই বুধবার হামলা চালায় তারা।

আগের সংবাদ‘শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য’ : আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদমির্জা ফখরুলের আসনে আটাশ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন