ভারতে মালায়ালাম ভাষায় অনূদিত ৫ হাজার কুরআন বিতরণ করল তুরস্ক

ভারতে মালায়ালাম ভাষায় অনূদিত ৫ হাজার কুরআন বিতরণ করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মুসলমানদের মধ্যে মালায়ালাম ভাষায় অনুবাদকৃত অন্তত পাঁচ হাজার কুরআনের কপি বিতরণ করেছে তুরস্ক। জানুয়ারির শুরুর দিকে তুর্কি ধর্মীয় ওয়াক্বফ বোর্ড কেরালার কয়েকটি শহরে মুসলমানদের মধ্যে উপহার স্বরূপ এসব কপি বিতরণ করে। খবর আনাদুলু এজেন্সি।

‘উপহার দেই আল কুরআন’ শ্লোগানকে প্রতিপাদ্য করে তুর্কি ধর্মীয় ওয়াক্বফ বোর্ড দেশটির ধর্মমন্ত্রণালয়ের সহযোগিতায় ২০১৫ সাল থেকে বিশ্বের নানাপ্রান্তে ‘উপহার স্বরূপ’ পবিত্র কুরআন বিতরণের বিশেষ প্রকল্প গ্রহণ করে। প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী অন্তত ছাব্বিসটি ভাষায় এক মিলিয়নের অধিক অর্থসহ কুরআনে কারিম বিতরণ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ সরকারি এই সংগঠনটি ভারত, নাইজেরিয়া, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, হাঙ্গেরি ও জাপানে অন্ততপক্ষে অর্থসহ এক লক্ষ কুরআনে কারিমের কপি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইহসান আশিক।

আগের সংবাদরোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজের আদেশ মানতে মিয়ানমারকে জাতিসংঘের আহ্বান
পরবর্তি সংবাদকাশ্মীরে চালু হলো টু-জি ইন্টারনেট