ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে, থাকবে : ভারতীয় হাই কমিশনার

ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে, থাকবে : ভারতীয় হাই কমিশনার

ফাতেহ ডেস্ক :

সোনার বাংলা গড়ার পথে ভারত আগেও বাংলাদেশের পাশে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

এ ছাড়াও তিনি বলেন, দু’দেশের সম্পর্কের মধ্যে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধু যে ভিশন নিয়ে পথ চলা শুরু করেছিলেন, তার সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ‘পুষ্পস্তবক অর্পণ’ করে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনারসহ ৫ সদস্যের প্রতিনিধি দল। এরপরই সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আগের সংবাদফিলিস্তিনি আলেমদের ফতোয়া: ট্রাম্পের ‘শান্তিচুক্তি’ সমর্থন হারাম
পরবর্তি সংবাদইসলামিক ফাউন্ডেশনে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন নতুন মহাপরিচালক