ভারত শাসিত কাশ্মীরে বিস্ফোরণ, নিহত ১ ভারতীয় সেনা

ভারত শাসিত কাশ্মীরে বিস্ফোরণ, নিহত ১ ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত শাসিত কাশ্মীরে বিস্ফোরণে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। রোববার জম্মু ও কাশ্মীরের আখনুর এলাকায় এই বিস্ফোরণ ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারত ও পাকিস্তানের মধ্যকার কাশ্মীরের সীমান্ত- লাইন অব কন্ট্রোলের কাছে ভারতীয় অংশে ভারতীয় সেনাদের নিয়মিত টহলের সময় উন্নত প্রযুক্তির বিস্ফোরক দিয়ে বিস্ফোরণটি ঘটানো হয়।

ভারতীয় এক কর্মকর্তা বলেছেন, নিহত সেনার নাম হাবিলদার সন্তোস কুমার। তার বাড়ি উত্তর প্রদেশের আগ্রায়। এই ঘটনায় আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আগের সংবাদকক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে চীনের মেডিকেল টিম গঠন
পরবর্তি সংবাদমুসলমান ছাড়া অন্যদের জায়গা দিতেই নাগরিকত্ব বিল আনছে বিজেপি