ভারী বর্ষণে ডুবে গেছে ইসরায়েলের আটটি যুদ্ধবিমান

ভারী বর্ষণে ডুবে গেছে ইসরায়েলের আটটি যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিমান বাহিনীর আটটি যুদ্ধবিমান গত সপ্তাহের ভারী বর্ষণে ডুবে গেছে। এফ-১৬ মডেলের ওই যুদ্ধবিমানগুলোর মধ্যে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্তও হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের হ্যাৎসর বিমানঘাঁটি ও তৎসংলগ্ন এলাকায় ৫০ মিলিয়ন লিটার বৃষ্টিপাত হয়। এতে ভেসে যায় রানওয়ে ও দু’টি আন্ডারগ্রাউন্ড হ্যাঙ্গার (যুদ্ধবিমান রাখার জন্য পাহাড়ের ভেতরে খোঁড়া বিশেষ এলাকা)।

চ্যানেল ১২-এর খবরে বলা হয়, টানা বর্ষণের ফলে ওই হ্যাঙ্গারের ভেতরে দেড় মিটার পর্যন্ত পানি জমে যায়। এতে বেশ ক’জন কর্মকর্তাকে উদ্ধার করতে হয়।

বিমান বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভোর সাড়ে ৫টার সময়ও ওই বিমানঘাঁটি শুকনো ছিল। কিন্তু এমন বর্ষণ হলো যে, আধঘণ্টায় রেকর্ড হয় প্রায় ৫০ মিলিয়ন লিটার বৃষ্টিপাত। পানিতে কনক্রিটের দেয়ালও ধসে পড়ে।

আগের সংবাদইরাকে সরকার-বিরোধী বিক্ষোভের রিপোর্ট করায় সাংবাদিককে গুলি করে হত্যা
পরবর্তি সংবাদনিখোঁজের তিন দিন পর পুুকুরে পাওয়া গেল দুই মাদরাসাছাত্রের লাশ