
ফাতেহ ডেস্ক:
মূর্তি আর ভাস্কর্য এক নয় বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সচিবালয়ে আজ প্রথম অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচয়পর্ব শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন।
নতুন ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের সব দেশেই ভাস্কর্য আছে, মূর্তি আর ভাস্কর্য এক নয়।’
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামীতে ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো গতিশীল করা হবে। ধর্ম নিরপেক্ষতার চেতনা ধারণ করে সব ধর্মাবলম্বীর সমঅধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
