
ফাতেহ ডেস্ক:
ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর বেইলী রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোস্তফা মহসীন মন্টু, জগলুল হায়দার, মোকাব্বির খান, শফিকুল্লাহ, মহসীন রশিদ, এ আর জাহাঙ্গীর ও মহিউদ্দিন আবদুল কাদেরসহ গণফোরামের নেতারা।
