ভোটের দিন ‘ষড়যন্ত্র রুখতে’ মাঠে থাকবে ছাত্রলীগ

ভোটের দিন ‘ষড়যন্ত্র রুখতে’ মাঠে থাকবে ছাত্রলীগ

ফাতেহ ডেস্ক :

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ‘ষড়যন্ত্র রুখতে’ ছাত্রলীগ মাঠে থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যেকোনো ‘ষড়যন্ত্র মোকাবিলায়’ ছাত্রলীগ মাঠে থাকবে। কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা ছাত্রলীগ নেতাকর্মীরা রুখে দেবে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীর সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রলীগ ওয়ার্ডে ওয়ার্ডে দিনরাত পরিশ্রম করছে জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, নির্বাচনের দিনে কেউ যদি নাশকতা করতে চায়, কোন বিশৃঙ্খলা করতে চায় ছাত্রলীগের নেতাকর্মীরা সেটা শক্ত হাতে প্রতিহত করবে। আর তাই পয়লা ফেব্রুয়ারি ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে থাকবে।

আগের সংবাদআল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে রেঙ্গা মাদরাসার মুহতামিমের শোক
পরবর্তি সংবাদশরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর