ভোলার ঘটনায় দেশব্যাপী হেফাজতের ৫ দফা কর্মসূচি ঘোষণা

ফাতেহ ডেস্ক :

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাসুল সা.কে নিয়ে বিরূপ কটুক্তিকারী হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ ও তৎসংশ্লিষ্টদের শাস্তির দাবি এবং সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা ও চারজন নবিপ্রেমিকের শাহাদাতের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলসহ ৫ দফা কর্মসূচী ঘোষণা করেছে দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (২১ অক্টোবর) সোমবার দুপুর ১২টার পর চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত জামিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সংবাদ সম্মেলনে ঘোষিত হেফাজতের কর্মসূচি:

১. আগামীকাল বিকালে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল

২. তৌহিদিজনতার উপর বর্বরোচিত হামলা যারা চালিয়েছে সেসব পুলিশ সদস্যদের দ্রুত বিচারের মুখোমুখি করা

৩. শত শত আহতের সুচিকিৎসা এবং শহিদদের পরিবারকে যথাযথ ক্ষতি পূরণ দেয়ার ব্যবস্থা করা।

৪. সংঘটিত ঘটনায় ইস্যুকৃত সকল মামলা প্রত্যাহার করা

৫. আগামী ১৫ দিনের মধ্যে উল্লেখিত দাবি পূরণ না হলে পরবর্তী করণীয় জানানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হোসেন, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মঈনুদ্দীন রুহী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, সাহিত্যবিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

আগের সংবাদহংকংয়ে পুলিশ বনাম বিক্ষোভকারী সংঘর্ষ, মসজিদে জলকামান নিক্ষেপ
পরবর্তি সংবাদভোলা হত্যাকাণ্ড : প্রত্যক্ষদর্শীরা যা বলছেন