ভোলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্ট্যাটাস দেয়ায় সাংবাদিক গ্রেফতার

ফাতেহ ডেস্ক :

ভোলায় পুলিশের সাথে জনতার সংঘর্ষে হতাহতের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুলনায় দি নিউ নেশন এর সাংবাদিক মুনির উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি এ্যাক্ট) মামলার পর তাকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার রাত আড়াইটার দিকে নগরীর দোলখোলা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসলাম বাহার বুলবুল এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য রবিবার রাতে তাকে থানায় আনা হয়। পরে খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক শরিফুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা নং- ২৩, তাং (২১.১০.১৯ইং)।

আগের সংবাদরাখাইনে হত্যাযজ্ঞে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জাপানের প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদসীমান্তবর্তী শহরের নিয়ন্ত্রণ তুরস্কের হাতে তুলে দিল কুর্দিরা