ভোলায় ৪ মুসল্লির শাহাদাতের ঘটনায় হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ

ফাতেহ ডেস্ক :

ভোলায় হিন্দু যুবক কর্তৃক ইসলাম ও নবিজি সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিক্রিয়ায় বুরহানুদ্দিন উপজেলায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলা ও চারজন নবিপ্রেমিকের শাহাদাতের ঘটনায় রোববার বাদ আসর হাটহাজারী ডাকবাংলোর সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ করেছে হাটহাজারী মাদরাসার ছাত্ররা।

আরও পড়ুন : ভোলায় ইসলাম ও নবিজিকে নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে পুলিশের হামলা

হাটহাজারী ছাত্র-জনতা ঐক্যপরিষদের ব্যানারে আয়োজিত বাদ আসরের এ বিক্ষোভ সমাবেশে মাদরাসার ছাত্র ছাড়াও ধর্মপ্রাণ তৌহিদি জনতাও অংশগ্রহণ করেছেন বলে ফাতেহ টুয়েন্টি ফোরকে জানিয়েছেন হাটহাজারীর ছাত্র এমরান শিকদার।

বিক্ষোভ সমাবেশে ছাত্র-জনতা ঐক্যপরিষদের নেতারা বলেন, ভোলায় আজকে যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, এর দায় পুলিশ বাহিনী কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। পরিস্থিতি শান্ত করার অজুহাতে সাধারণ মানুষের ওপর এমন নিপীড়ন বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন তাঁরা।

আরও পড়ুন : ভোলায় মুসল্লিদের উপর পুলিশি হামলা, নিহত বেড়ে ৪

বক্তারা বলেন, পুলিশের হাত আজ নবিপ্রেমিকদের তাজা খুনে রঞ্জিত হয়েছে। নবিপ্রেমে উতলা চার চারটি তাজা প্রাণ ঝরেছে তাদের হাতে। বাংলাদেশের পুলিশকে এই কলংক ও পাপ মোছন করতে হলে, প্রশাসনের যে সমস্ত কর্মকর্তার ইন্ধন ও আদেশে এবং যে সমস্ত পুলিশ সদস্যের গুলিতে চারজন নবিপ্রেমিকের প্রাণ বিসর্জিত হয়েছে, তাদেরকে খুঁজে বের করে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি অভিযুক্ত হিন্দু ছেলেটি আইডি হ্যাকের যে অজুহাত দেখিয়েছে, তা যথাযথ দ্রুত তদন্ত করে প্রমাণিত না হলে ধর্মঅবমাননা, নবিজির শানে বেয়াদবি ও সাম্প্রদায়িক উস্কানির দায়ে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

আরও পড়ুন : ভোলায় নবিপ্রেমিক শহিদদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে : আল্লামা বাবুনগরী

বক্তারা এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোলার ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এবং চারজন শহিদের রক্তের বিচার দ্রুত বাস্তবায়িত না হলে এ দেশের তৌহিদি জনতা ২০১৩-এর মতো আবারও গর্জে উঠবে। পরিস্থিতি বেসামাল হবার আগে আগে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তাঁরা।

হাটহাজারী ডাকবাংলোর সামনে অনুষ্ঠিত এ সমাবেশে পুলিশের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষ ও কয়েকজন ছাত্র গ্রেপ্তার হবার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারীর ছাত্র এমরান শিকদার ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, সংঘর্ষের খবরটি ভুয়া। বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে সমাবেশের শেষের দিকে পরিস্থিতির চাপে উত্তপ্ত কিছু ছাত্রজনতা বক্তাদের বক্তব্য শেষ হবার আগেই পার্শ্ববর্তী হাটহাজারী থানার গেটে দু’-চারটি ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদেরকে শান্ত করি। ঘটনা এটুকুই। এখানকার পুলিশ প্রশাসন আমাদের বিক্ষোভ সমাবেশে কোনো বাধা দেয়নি। এবং কেউ গ্রেপ্তার হবার ঘটনাও ঘটেনি।

আগের সংবাদভোলা হত্যাকাণ্ড : সিলেটে দফায় দফায় বিক্ষোভ
পরবর্তি সংবাদভোলায় চার মুসল্লির শাহাদাতের ঘটনায় যা বললেন প্রধানমন্ত্রী