ভোলা হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ

ফাতেহ ডেস্ক :

ভোলায় আল্লাহ ও মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরীহ তাওহিদী জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনার বিচারবিভাগীয় নিরপেক্ষ তদন্তের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উপজেলা খেলাফত মজলিসের উদ্যােগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাদ আছর বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

মিছিলটি ভানুগাছ বাজার চৌমহনা থেকে ষ্টেশন ও ১০নং পয়েন্ট হয়ে আবার চৌমুহনায় এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শামসুল ইসলাম লিয়াকতের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ ইকবাল হুসাইন কয়ছরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওঃ নুরুল মুত্তাকীন জুনাইদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সংযুক্ত আরব আমিরাতের সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দীন, মাওঃ লুৎফুর রহমান জাকারিয়া, মাওঃ হুসাইন আহমদ খালেদ, জনাব আবুল হুসেন, মাওঃ সদরুল ইসলাম মাসুম প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি

আগের সংবাদনবিজির প্রতি হজরত মুসআবের ভালোবাসা
পরবর্তি সংবাদডিআইজি পদে পদোন্নতি পেলেন ৮ পুলিশ কর্মকর্তা