
ফাতেহ ডেস্ক
পবিত্র হজ পালন শেষে মৃত্যুবরণ করেছেন দেশে ফেরার জন্য অপেক্ষমাণ বাংলাদেশি হাজি মো. কবির আহমেদ। রোববার মক্কা আল মুকাররমায় তিনি মারা যান। পবিত্র হজ পালনে গত ২৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৫৭ ফ্লাইটে তিনি সৌদি আরব যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা মো. কবির আহমেদের পাসপোর্ট নম্বর বিওয়াই-০৫৭০০৯৮।
এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে সৌদি আরবে ১০৬ জন মারা গেলেন। তাদের মধ্যে ৯০ পুরুষ ও ১৬ নারী রয়েছেন।
