
ফাতেহ ডেস্ক
মক্কায় হজ পালন শেষে দেশে ফেরার জন্য অপেক্ষমাণ মো. আব্দুল মান্নান (৬৬) নামের এক হাজির মৃত্যু হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) মক্কায় মৃত্যু হয় তার। তার পাসপোর্ট নম্বর- বিওয়াই ০৯৮৫৯৪২ । তিনি নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জের বাসিন্দা ছিলেন। বেসরকারি বিএ ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির মাধ্যমে গত ২ আগস্ট তিনি পবিত্র হজ পালনের জন্য সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮০১ ফ্লাইটে সৌদি আরব যান।
এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে মৃতের সংখ্যা ১১৭ জনে দাঁড়াল। তাদের মধ্যে পুরুষ ১০০ ও নারী ১৭ জন। এদের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও ২ জন জেদ্দায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
