মক্কা ও মদিনার রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারবে বিদেশিরাও

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কা ও মদিনা শহরের সীমানার মধ্যে অবস্থিত রিয়েল এস্টেটে বিদেশিরাও বিনিয়োগ করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট অথরিটি (সিএমএ)। সরকারী সৌদি প্রেস এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্তটি একটি বৈচিত্রপূর্ণ অর্থায়নের চ্যানেল হিসাবে পুঁজিবাজারে অবদান রাখবে।

সিএমএ বলেছে, সিদ্ধান্তটি সৌদি আরবের ভিশন ২০৩০ এর সাথে সঙ্গতিপূর্ণ; যার লক্ষ্য সৌদি পুঁজিবাজারকে স্থানীয় এবং বিদেশী বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তোলার। এটি অর্থনীতির বিকাশ এবং এর আয়ের উৎসগুলিকে বৈচিত্র্যময় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আগের সংবাদইজরাইলের প্রধানমন্ত্রীকে কেন ফোনে ধমকালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী!
পরবর্তি সংবাদ‘নাইজেরিয়ার টেকসই প্রবৃদ্ধির জন্য ইসলামী অর্থনীতির বাজার ধরতে হবে’