মজলিশে শুরার বৈঠকে বাংলাদেশী ছাত্রদের ভর্তির জোর দাবি তুলবেন দেওবন্দের মুহতামিম

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী ২৭, ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরার বৈঠকে বাংলাদেশী ছাত্রদের ভর্তির ব্যাপারে জোর দাবি তুলবেন বলে আশ্বাস দিয়েছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাংলাদেশী আলেমদের একটি প্রতিনিধি দলের সঙ্গে একটি বিশেষ বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

বাংলাদেশী আলেমদের এই প্রতিনিধি দল দেওবন্দ সফরে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী এবং দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ও সদরুল মুদাররিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী হাফিজাহুল্লাহ’র সাথেও সাক্ষাৎ করেন।

আলেমদের এই প্রতিনিধি দলে ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুরের প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, আকবর কমপ্লেক্স মিরপুরের মহাপরিচালক মুফতি দিলওয়ার হুসাইন, জামেউল উলূম মাদরাসা মিরপুরের মুহতামিম মুফতি আবুল বাশার নোমানী, জামিয়া রহমানিয়ার নাযেমে তালিমাত মাওলানা আশরাফুজ্জামান প্রমুখ।

আগের সংবাদভারতে ছাত্রদেরকে আল্লামা ইকবালের গান গাওয়ানোর কারণে স্কুলপ্রধান বরখাস্ত
পরবর্তি সংবাদ৬ ডিসেম্বর থেকে বাবরি মসজিদের উপর রামের মন্দির নির্মাণের কাজ শুরু হবে : বিজেপি নেতা