
লিখেছেনঃ মুফতী সাখাওয়াত হোসাইন রাজী
২৮বছর ধরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নারী। আইন প্রণয়ন করছে নারী। বিরোধীদলের প্রধানও নারী। বর্তমান সংসদে অফিশিয়াল বিরোধীদলীয় নেতাও নারী। সংসদের স্পিকার নারী। সংসদের সংরক্ষিত আসনে আছেন ৩০ নারী। রাজনৈতিক দলের সব কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখা বাধ্যতামূলক। সচিবালয় থেকে পোস্ট অফিস পর্যন্ চাকরি করছেন নারী। ব্যাংক থেকে গার্মেন্টস যেখানেই যাবেন নারীর সঙ্গে আপনার লেনদেন করতেই হচ্ছে। এ অবস্থায় নারীকে পাশ কাটিয়ে চলা কঠিন সম্ভব। তবে, এর মানে এই নয় যে, পর্দার বিধান রহিত হয়ে গেছে।
আমাদের আকাবীররা যখনই নারীর সঙ্গে বৈঠক করেছেন পর্দার বিধান স্বীকার করেই বৈঠক করেছেন। দেশ ও ইসলামের জরুরতই তাদেরকে বাধ্য করেছে নারীর সাথে বৈঠকে বসতে। আর এ জরুরতটা বেশীর ভাগ দেখা দিয়েছে রাজনৈতিক কারণে, যা এড়ানো যায় নি।
কেউ বলতে পারেন, আমরা তো এড়িয়ে গেছি। তাহলে বলে রাখতে হয়, ২০০১ সালের নির্বাচনের আগে যখন চারদলীয় জোট গঠন হয়, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইসলামী আন্দোলন) এজন্য ইসলামী ঐক্যজোট ছেড়ে যায় নি যে, ঐক্যজোট বিএনপি’র সঙ্গে জোট করেছে। বিএনপি’র সঙ্গে দফা-দাবি, দর কষাকষি ও জোট গঠনের প্রক্রিয়া নিয়ে মতভেদ হওয়ায় অভিমানে ইসলামী ঐক্যজোট ছেড়ে যায় তারা। এবং পরবর্তীতে জাতীয় পার্টির সঙ্গে জোট করে।
অবশ্য এই অভিমান দীর্ঘস্থায়ী হয়নি। কেননা, তখন তো আর ফেসবুক ছিল না। মাত্র দু’বছর পরই ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে ফতোয়া বিরোধী রায়ের প্রতিবাদে আন্দোলন শুরু হলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৎকালীন আমীর লালবাগের সন্তান মরহুম পীর সাহেব আল্লামা মুফতি আমিনী রহ. এবং শায়খুল হাদীস রহ. এর সঙ্গে মিলে আন্দোলন করেন।
প্রশ্ন হতে পারে, আপনারা যদি ওই জোটে না যেতেন তাহলে আমরা এতদিনে ইসলামী দলগুলোই এদেশে ইসলামী হুকুমাত কায়েম করে ফেলতাম। প্রশ্নের উত্তরে প্রথম কথা হচ্ছে, জোটের ব্যাপারে বাংলাদেশের সবগুলো ইসলামী দলই একমত এবং সব কটি দলই নানা সময় নানা দলের সঙ্গে জোট করেছে।
দ্বিতীয় বিষয় হচ্ছে, কোন প্রক্রিয়ায় আমরা এগোবো, কোন প্রক্রিয়া আমাদের জন্য ফলপ্রসূ হবে, এ নিয়ে বিতর্ক হতে পারে। এবং আমি মনে করি, প্রত্যেককেই যেমনি করে নিজের মতের উপর আস্থাশীল হওয়া উচিত তদ্রূপ অন্যের মতামতের উপরও শ্রদ্ধাশীল হওয়া উচিত। কারণ, যুগ যুগ ধরেই কাজের ধরন ও প্রক্রিয়া নিয়ে মতানৈক্য হয়ে আসছে। কেউ বলতে পারবে না যে, তার কাজের ধরন ও প্রক্রিয়া শতভাগ সফল হবে। এক্ষেত্রে দলান্ধতার শিকার না হওয়া চাই।
ফিরে আসি আসল কথায়, রাজনৈতিক অঙ্গন ব্যাপক একটি অঙ্গন। সে জন্য আকাবীরদের নারীর সাথে বসতে হয়েছে। কেউ যদি এই ফর্মুলাকে নিজ প্রতিষ্ঠান বা ব্যক্তিজীবনে চর্চা করে এবং তা সিদ্ধ করার জন্য আকাবিরদের উদাহরণ টেনে আনে তা হবে নেহায়েত অন্যায় এবং গর্হিত কাজ।
বাকি রইল জনপ্রতিনিধির বিষয়টি। আমি মনে করি বাংলাদেশে এমন কোন পরিস্থিতি এখনো হয়নি যে, বুখারী খতম এর মতো কোনো অনুষ্ঠানে হিন্দুকে প্রধান অতিথি এবং ভিন্ন এলাকার মহিলাকে বিশেষ অতিথি করতে হবে। এ ধরনের প্রোগ্রাম চরমভাবে কওমি মর্যাদায় আঘাত হানে।
শেষ কথা : আমরা এভাবে কত দিন চলবো? বাস্তবতা হচ্ছে, আমরা এখনো ভঙ্গুর রাজনীতি করছি। যতটা না সাংগঠনিক শক্তি তারচেয়ে বেশী কাদা ছুড়াছুড়ি আর ইখতেলাফ। এ বাস্তবতা আমাদের সবাইকে আন্দাজ করতে হবে। পরস্পর দোষারোপ বন্ধ করে এক এবং নেক হতে হবে।
তাই সকল বিবেকবান সচেতন মানুষ এবং আলেম-উলামা ও ছাত্র জনতার কাছে আমার আবেদন, আপনারা সামাজিক এবং রাজনৈতিক বলয় তৈরি করুন। কেউ একা থাকবেন না। প্রত্যেক পাড়া-মহল্লায় নিজেদের ভিতর ন্যূনতম সমঝোতা ও ঐক্য তৈরি করুন। সমাজের লোকদের সাথে সম্পর্ক মজবুত করুন। সময় আসবে, যোগ্য নেতৃত্বের পক্ষ থেকে ডাকও আসবে, তখন আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলো সেই ডাকে সীসাঢালা প্রাচীরের ন্যায় মজবুত সংগঠন তৈরি করবে, ইনশাল্লাহ!
ফেসবুক থেকে নেয়া
আ…মা ..
