মদ্যপানের টাকা না দেয়ায় স্ত্রীকে আত্মীয়দের দিয়ে রেপ করাল স্বামী!

ফাতেহ ডেস্ক

মদ্যপানের টাকা পেতে স্ত্রীকে বন্দি রেখে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীকে দিয়ে ধর্ষণ করানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের গুরুগ্রামে।

তিন সন্তানের মা ৩১ বছরের ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামী মদ্যপ। মার্চ মাসের প্রথম সপ্তাহে তাঁকে ঘরে তালাবন্দি করে রেখে দুজনকে ঘরে ঢুকিয়ে দেয় তার স্বামী। ওই দু জন মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগে জানানো হয়েছে, ‘পরের দিনও আসে সেই প্রতিবেশী। আমি বাধা দিলে স্বামী আমাকে মারধর করে ও মেরে ফেলার হুমকি দেয়। সঙ্গে সঙ্গে আমি সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে পালাই।’

১৭ মার্চ গোটা ঘটনা জানতে পারেন মহিলাটির মা। তাঁদের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিছোর পুলিশ স্টেশনের SHO দেবী চরণ বলেন, ‘এটা খুবই মর্মান্তিক। টাকার জন্য একটা লোক তাঁর স্ত্রীকে ধর্ষণ করিয়েছে। অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।’

আগের সংবাদগণতন্ত্র ধরে রাখতে হলে ঐক্যবদ্ধ হতে হবে : ড. কামাল
পরবর্তি সংবাদস্বাধীনতা কি পেয়েছি আমরা? ।। ইলিয়াস মশহুদ