মধ্যপ্রাচ্যে মার্কিন শান্তি পরিকল্পনা ব্যর্থ হবে, বললেন জাতিসংঘের বিশেষজ্ঞ

ফাতেহ ডেস্ক

ফিলিস্তিনে বেআইনি ইসরায়েলি দখলদারিত্ব এবং ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে ‘সঠিক ও টেকসই পদক্ষেপ’ গ্রহণের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে জোর দেওয়ায় উচিত।

বাহরাইন সম্মেলনে আন্তর্জাতিক আইনি কাঠামোর বাইরে থাকা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শতবর্ষী ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি ব্যর্থ হবে। বাহরাইন সম্মেলনের বিষয়ে শুক্রবার (২৮ জুন) এক জাতিসংঘ বিশেষজ্ঞ এই বিবৃতি দিয়েছেন। ‘জিনহুয়া’

১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি অঞ্চলে মানবাধিকার সম্পর্কিত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মাইকেল লিনক বলেছেন, আন্তর্জাতিক আইনি কাঠামো ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রস্তাবসহ যে কোনো শান্তি পরিকল্পনা রাজনৈতিক বাস্তবতার স্লোগানকে ধ্বংস করবে।

দুই দিনব্যাপী হওয়া বাহরাইন সম্মেলনে মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির প্রস্তাবে অর্থনৈতিক বিষয়ের ওপর জোর দেওয়া নিয়ে লেনিক বলেন, গত পাঁচ দশক ধরে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কারণ তারা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি সম্পর্কিত অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেয়নি।

ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানে এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সকল দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে মানবিক সুরক্ষা, মানবাধিকার, সমতা এবং ন্যায়বিচারের নীতির ওপর ভিত্তি করে আন্তর্জাতিক আইন করা উচিত। ফিলিস্তিনিরা এবং ইসরায়েলিরা আন্তর্জাতিক আইন অনুসারে সংবিধান, আন্দোলন, অভিব্যক্তি, সমিতি এবং পাশাপাশি বৈষম্য থেকে মুক্তির অধিকারসহ পৃথক ও সম্মিলিত মানবাধিকারের অধিকারী। এ ক্ষেত্রে এই বিষয়গুলোও আমলে রাখতে হবে।

লিনক আরও বলেন, বর্তমান আন্তর্জাতিক ঐক্যমত একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান সমর্থন করে। এজন্য ১৯৬৭ সালের সালের সীমানা অনুসারে পূর্ব জেরুজালেম হবে এর রাজধানী। গাজা ও পশ্চিম-তীরের মধ্যে একটি অর্থপূর্ণ পরিবহন সংযোগের ভিত্তিতে একটি কার্যকর, সামঞ্জস্যপূর্ণ এবং সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

আগের সংবাদশিশু সন্তানদের গলায় ছুরি ধরে রিকশাচালকের স্ত্রীকে ধর্ষণ
পরবর্তি সংবাদ‘১ মিনিট পার হলেই বিরোধীদের মাইক বন্ধ’