মরক্কোর বাদশাহকে ইজরাইল সফরে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:

ফোনালাপে মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদকে ইজরাইল সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার নেতানিয়াহুর দফতর এ খবর জানায়। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরাইলের প্রতিনিধি রাবাতে মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর করার তিন দিন পর তারা এ ফোনালাপ করেন।

নেতানিয়াহুর দফতরের এক বিবৃতিতে বলা হয়, এ দুই নেতা দুই দেশের মধ্যে ফের সম্পর্ক স্থাপন করার বিষয়ে পরস্পরকে অভিনন্দন জানান। এ চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ও মেকানিজম নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইহুদি এ রাষ্ট্রের সঙ্গে এ বছর সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মরক্কো হচ্ছে তৃতীয় আরব দেশ। এদিকে সুদান এ পথ অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

আগের সংবাদএইচএসসির ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলবেন মঙ্গলবার
পরবর্তি সংবাদকাশ্মীরে হেরেছে বিজেপি, ক্ষুব্ধ হয়ে আটক ৭৫ রাজনীতিক